নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজধানী

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক

2026-04-05T12:32:28+00:00
2026-04-05T12:36:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্যাস লাইটার কারখানায় আগুন:
নিহত-আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১২:৩৬ পিএম  (ভিজিট : ১০১)
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
X

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপ সরানোর পর আরও হতাহতের তথ্য পাওয়া যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

তিনি আরও বলেন, “কারখানার মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর কারখানা যেন না থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।” 

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক ছালেহ উদ্দিন জানিয়েছে, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে তাদের ইউনিটগুলো। পরে মোট ৭টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, উদ্ধার হওয়া পাঁচটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ছাড়া একজন আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।




  বিষয়:   গ্যাস লাইটার কারখানা  ভয়াবহ অগ্নিকাণ্ড  নিহত  আহত  দায়িত্ব  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy