প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম (ভিজিট : ১০০)

X
বানিয়াজান কেন্দ্রে কর্মসূচীর উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।
নেত্রকোনায় হামের বিশেষ টিকাদান কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে। আটপাড়া উপজেলার তিনটি কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। রবিবার সকাল ৯টায় উপজেলার বানিয়াজান কেন্দ্রে কর্মসূচীর উদ্ধোধন করেন সিভিল সার্জন ডা. গোলাম মাওলা। এর আগে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে ২০টি জেলায় ৩০টি উপজেলাকে হামের হটস্পট হিসেবে ঘোষনা করে। এরমধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলা একটি।
স্বাস্থ্য বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্বাব বৃদ্ধি পায়। এটি নিয়ন্ত্রন করতে সরকার টিকাদান করার উদ্যোগ নেয়। সারাদেশে সরকার ২০টি জেলার ৩০টি উপজেলাকে হটস্পট হিসেবে চিহিুত করে। এসব উচ্চ ঝুকিঁপূর্ন এলাকায় রবিবার থেকে জরুরী ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচী শুরু করে সরকার। এ কর্মসূচীর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হচ্ছে। এটি আগামী ঈদুল আজহার আগেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই সকল অভিভাবকের সচেতন অংশগ্রহণ জরুরি। নির্ধারিত কেন্দ্রগুলোতে পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে। যাতে করে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। অভিভাবকরা তাদের সন্তানদের নির্ধারিত টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহবান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হুদা খান, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী প্রমুখ।