প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম (ভিজিট : ৪০)

X
সন্দেহভাজন আসামী আটক
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন যুবদলের নেতা সালমান খন্দকার হত্যাকান্ডে জড়িত সন্দেহে নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গ্রেফতার নয়ন ফকির ওরফে আশিক উপজেলার কাশীপুর ইউনিয়নের গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে। সে কিশোর গ্যাংয়ের সদস্য।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার (৪ মার্চ) যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গন্ডব গ্রামের বটতলা থেকে নয়ন ফকির ওরফে আশিককে গ্রেপ্তার করে লোহাগড়া থানায় নিয়ে আসেন। রবিবার (৫ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।