প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম (ভিজিট : ২৪৮)

X
স্বাস্থ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
রোববার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ টিকাদান কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা নিরাপদ থাকব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা আমাদের সহযোগিতা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শ্যামল চন্দ্র মন্ডল, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুমি আক্তার। বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা।
এছাড়া উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, সাবেক সহসভাপতি মিজানুর রহমান চুন্নু , উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন সিকদার, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, প্রমুখ।
টিকাদান কর্মসূচির উদ্বোধনের পূর্বে স্বাস্থ্য উপদেষ্টা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার মান ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।