সাতক্ষীরায় তিনটি ক্লিনিক ও দুই এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে তিনটি ক্লিনিক ও দুটি এক্স-রে সেন্টার বন্ধের নির্দেশ

2026-04-05T20:52:49+00:00
2026-04-05T20:52:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় তিনটি ক্লিনিক ও দুই এক্সরে সেন্টার বন্ধের নির্দেশ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ২২০)
বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন
X

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে তিনটি ক্লিনিক ও দুটি এক্স-রে সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নেন তিনি। পরিদর্শনকালে একাধিক প্রতিষ্ঠানে লাইসেন্স সংক্রান্ত জটিলতা, অনিয়মিত সেবা প্রদান এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে ডা. রমজান আলীর পরিচালিত আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডা. কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, পৌর সদরের জনসেবা ক্লিনিক এবং গরুহাটখোলা মোড়ে অবস্থিত দুটি এক্স-রে সেন্টার।

এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, সিভিল সার্জনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy