প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:৪১ পিএম (ভিজিট : ৭৮)

X
মেহেদী হাসান
দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেহেদীকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেন।
রবিবার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।