তেহরানে বিমান হামলা: আবাসিক ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানের বাহারিস্তানে বহুতল আবাসিক ভবনে বিমান হামলায় নিহত ১৩ জন। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

2026-04-06T09:30:14+00:00
2026-04-06T09:30:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরানের রাজধানীতে বহুতল আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৩০ এএম   (ভিজিট : ১০৮)
তেহরানের বাহারিস্তানে দুটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ
X

তেহরানের বাহারিস্তানে দুটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ


ইরানের রাজধানী তেহরানের বাহারিস্তানে দুটি বহুতল ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার (৬ এপ্রিল) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দুটি আবাসিক ভবনে চালানোর তথ্য জানিয়ে বাহারিস্তানের গভর্নর ফার্স নিউজকে জানান, ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করতে কাজ চলছে।

বহারিস্তান তেহরানের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সাধারণ মানুষের আবাসস্থল এসব ভবনে কেন হামলা চালানো হলো, তা এখনো স্পষ্ট নয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।

তারপর থেকে এক মাসের বেশি ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।


অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের ছায়া বাহিনী লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। 





  বিষয়:   তেহরান হামলা  ইরান  ইসরায়েল  যুক্তরাষ্ট্র  বিমান হামলা  মধ্যপ্রাচ্য সংঘাত  বাহারিস্তান  ড্রোন হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy