প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পিএম (ভিজিট : ৪৪)

X
গাজীপুরে পুলিশ পরিচয়ে একটি জুতা কারখানায় ঢুকার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
গাজীপুরে একটি কারখানায় শিল্প পুলিশের পরিচয় দিয়ে একটি জুতা কারখানায় ঢুকার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো বান্দরবনের মোঃ ইলিয়াস (৪০) ও মুন্সিগঞ্জের মোঃ আরিফ (৪০)।
রোববার রাতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় প্যাসিফিক ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ ঘটনা হয়।
এ ব্যাপারে কারখানার নিরাপত্তা সুপারভাইজার বাদী হয়ে বাসন থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। ।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ১১টা ১০ মিনিটে ওই কারখানায় দুজন শিল্প পুলিশ পরিচয় দিয়ে কারখানা ফটকে প্রবেশ করে। তাদের মধ্যে একজনের পকেটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি ভিজিটিং কার্ড পাওয়া যায় এবং তাদের বহনকারী গাড়িতে একটি পুলিশের স্টিকার লাগানো ছিল।
পরবর্তীতে তাদের অসংলগ্ন কথাবার্তা ও পরিচয় সন্দেহ হলে তাদের আটক করা হয়। এসময় কারখানার বাইরে আর ১৫-২০ জন লোক অরাজকতা সৃষ্টি পাঁয়তারা করছে বুঝতে পেরে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।
কারখানার নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত আরিফ ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় রোববার রাতে কারখানার নিরাপত্তা সুপার ভাইজার মো. রাসেল বাদী হয়ে বাসন থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাসন থানার ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, ‘অভিযুক্ত দুজন শিল্প পুলিশের পরিচয় দিয়ে কারখানায় ফটকে প্রবেশ করেন। কারখানা কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের আটক করে এবং পুলিশে দেয়। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কারখানা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।