সিরাজগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

2026-04-06T20:00:20+00:00
2026-04-06T20:00:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানের বিদায় সংবর্ধনা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ২৭২)
বিদায় সংবর্ধনা
X

বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

 বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, পেশাগত সাফল্য এবং দায়িত্ব পালনের নানা দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁর সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান একজন সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে সিরাজগঞ্জ জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর প্রতি জানানো হয় আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, ডিআইও-১ ও ডিআইও-২, ডিএসবি, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার জেলার পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy