প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:০০ পিএম (ভিজিট : ১২৮৯)

X
পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত মন্ত্রিসভা। দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সে হিসাবে, ১০ জিলহজে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৭ মে (বুধবার)।
এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পালিত হতে পারে আরাফাত দিবস, যা পবিত্র হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা। এদিন হজে অংশ নেওয়া মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।
সম্ভাব্য এই সময়সূচি বিবেচনায় নিয়ে ২৬ মে হজের দিন এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশটিতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার হওয়ায় ৩০ ও ৩১ মে ছুটির আওতায় পড়ছে।
সব মিলিয়ে, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন আমিরাতের বাসিন্দারা।