উত্তরায় মাদক ল্যাবের সন্ধান, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ডিএনসির অভিযানে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরা থেকে কোকেনসদৃশ মাদক তৈরির ল্যাবের সন্ধান পেয়েছে ডিএনসি। অভিযানে ৩ চীনা নাগরিক গ্রেপ্তার ও ৬৩০০ কেজি কিটামিন জব্দ করা হয়েছে।

2026-04-07T15:49:29+00:00
2026-04-07T15:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক তৈরির ল্যাবের সন্ধান মিললো রাজধানীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

রাজধানীর উত্তরায় একটি বাসায় ল্যাব বসিয়ে কোকেনের মতো পাউডার বানানো হত। ল্যাবে তৈরী পাউডার পাঠানো হত দেশের বিভন্ন স্থানে, এমনকি বিদেশেও। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে গ্রেফতার করা হয় ৩ চীনা নাগরীরকে। সেইসঙ্গে উদ্ধার করা হয় ৬ হাজার ৩০০ কেজি কিটামিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরায় একটি আবাসিক বাসায় রাসায়নিক ল্যাব বানিয়ে কোকেনের মতোই পাউডার জাতীয় এক ধরনের মাদক বানাতো একটি চক্র। চক্রের সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন চীনা নাগরিক। অভিযানে গ্রেফতার করা হয় তিন চীনা নাগরিককে। জব্দ করা হয় ৬ হাজার ৩০০ কেজি কিটামিন।

ডিএনসি জানায়, চক্রটির সদস্যরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গোপনে ল্যাব বানিয়ে তৈরি করতেন এসব মাদক। ল্যাব থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে ও বিদেশে পাচার হত।

জিজ্ঞাসাবাদে ডিএনসি জানতে পারে, ডার্ক ওয়েব ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাদকের অর্ডার গ্রহণ করত চক্রটি।





  বিষয়:   উত্তরা মাদক ল্যাব  কিটামিন জব্দ  ডিএনসি অভিযান  চীনা নাগরিক গ্রেপ্তার  কোকেনসদৃশ মাদক  বাংলাদেশ মাদক সংবাদ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy