আটোয়ারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল)

2026-04-08T14:39:53+00:00
2026-04-08T14:39:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৬৯)
X

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়। 

সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, সমাজ সেবা অফিসার (অ: দা:) মোঃ আবু তাহের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ মোসলেসা খাতুন, ইউ’পি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, আটোয়ারী পল্লী বিদ্যুৎ বিভাগের এজিএম মোঃ তারিকুল ইসলাম, এসআই মোঃ মনসুর, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও মোঃ জাহেরুল ইসলাম প্রমূখ। 

উল্লেখ্য, উপজেলায় আসন্ন বাংলা বর্ষ-১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে সভায় বক্তারা ব্যাপক আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলা নববর্ষের কর্মসূচী শুরু করা হবে। এরপর ব্যান্ডপার্টী ও স্থানীয় স্কাউটস সদস্যদের বাজনার তালে তালে বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী গরু-মহিষের গাড়ি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, ইলিশ-পান্তা ভাতের ব্যবস্থা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচী শেষ হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy