রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় একজন নিহত

বুলেটিন ডেস্ক

রাজধানী

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

2026-04-08T15:23:10+00:00
2026-04-08T15:23:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় একজন নিহত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৪৫)
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
X

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসটি আটক করে। 

বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. মামুন ফরাজী (৩৩)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাব্বাইক পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার দরজা ভেঙে যায় এবং চালক মামুন ফরাজী সড়কে ছিটকে পড়ে যায়। তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১টার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।






  বিষয়:   ফার্মগেট  ঢাকা  সড়ক দুর্ঘটনা  সিএনজি চালক নিহত  বাস দুর্ঘটনা  ঢাকা নিউজ  ট্রাফিক দুর্ঘটনা বাংলাদেশ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy