বাজারে জ্বালানি ও ভোজ্যতেলের মজুত প্রতিরোধে র‌্যাবের অভিযান

বরিশাল অফিস

সারাবাংলা

দেশব্যাপী জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে র‌্যাব-৮।মঙ্গলবার (৭

2026-04-08T16:39:15+00:00
2026-04-08T16:39:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাজারে জ্বালানি ও ভোজ্যতেলের মজুত প্রতিরোধে র‌্যাবের অভিযান
বরিশাল অফিস
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৭৯)
র‌্যাবের অভিযান
X

র‌্যাবের অভিযান

দেশব্যাপী জ্বালানি ও ভোজ্য তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে অসাধু মজুতদার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে র‌্যাব-৮। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০ টায় র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানি অধিনায়ক মেজর মো. রওনক জাহান সরকার শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান জ্বালানি তেলের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি তেলের পাশাপাশি ভোজ্য তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ তৎপরতা বৃদ্ধি করেছে। এর অংশ হিসেবে বরিশাল সদর এলাকার যমুনা পেট্রোল ডিপো, বিভিন্ন পেট্রোল পাম্প এবং চকবাজার ও হাটখোলা বাজারে ভোজ্য তেলের আমদানিকারকদের গুদামসহ বিভিন্ন স্থানে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। 

র‌্যাব-৮ আরও জানায়, এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে র‌্যাব-৮ বলেছে, কোথাও অবৈধ মজুত বা কৃত্রিম সংকটের তথ্য পেলে তা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy