যমুনা ও ব্রহ্মপুত্র নদী ভাঙন | সংসদে কার্যকর পদক্ষেপের দাবি জানালেন এমপি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙন রোধে জাতীয় সংসদে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

2026-04-09T12:55:21+00:00
2026-04-09T12:55:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনা-ব্রহ্মপুত্র নদী ভাঙন রোধে জাতীয় সংসদে জরুরি পদক্ষেপের দাবি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৩৪০)
জাতীয় সংসদে নদী ভাঙন নিয়ে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু
X

জাতীয় সংসদে নদী ভাঙন নিয়ে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু

যমুনা ও ব্রহ্মপুত্র নদীর অব্যাহত ভাঙন রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

জাতীয় সংসদের অধিবেশনের দশম কার্যদিবসে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরার সময় তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য বলেন, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারণে ইসলামপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। নদীভাঙনে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, সড়ক, সেতু, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদরাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির ফলে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অনেকেই বাধ্য হয়ে বিভিন্ন বস্তিতে আশ্রয় নিচ্ছে।

সুলতান মাহমুদ বাবু বলেন, এটি ইসলামপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

তিনি সমস্যাটির দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য জাতীয় সংসদের মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।,




  বিষয়:   যমুনা নদী ভাঙন  ব্রহ্মপুত্র নদী ভাঙন  ইসলামপুর নদী ভাঙন  জামালপুর-২ এমপি  সুলতান মাহমুদ বাবু  Bangladesh river erosion 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy