ভালুকায় বনভূমি দখলে মাটি কাটায় ভেকু জব্দ | ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কাউকে আটক করা যায়নি।

2026-04-09T14:23:10+00:00
2026-04-09T14:23:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় বনভূমি থেকে অবৈধ মাটি কাটায় ভেকু জব্দ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৪৬২)
X

য়মনসিংহের ভালুকায় বন বিভাগের দাবিকৃত জায়গায় বিনা অনুমতিতে মাটির উপরিস্তর কাটার অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নজরে এলে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়।


অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়, যা দিয়ে বন বিভাগের দাবিকৃত জমি থেকে মাটির উপরিস্তর অপসারণ করা হচ্ছিল। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি। এ সময় বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত থেকে সহযোগিতা করেন।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন বলেন, “বন বিভাগের জমিতে কোনো ধরনের অবৈধ কার্যক্রম সহ্য করা হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জব্দ করা ভেকুর বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





  বিষয়:   ভালুকা মাটি কাটা  বনভূমি দখল  ভ্রাম্যমাণ আদালত অভিযান  ভেকু জব্দ  ময়মনসিংহ বন বিভাগ  অবৈধ মাটি উত্তোলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy