প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম (ভিজিট : ২৩০)

X
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন, চেক ও স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম রবিনসহ স্থানীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। একই সঙ্গে স্কুলছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
পরে উপজেলা চত্বরে জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, যা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আয়োজন করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।