পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা, বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে নতুন আধুনিক কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কারখানা চালু হলে লোকোমোটিভ ওভারহোলিং ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ৭৫০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

2026-04-09T16:15:47+00:00
2026-04-09T16:15:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৩১)
পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা, বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান
X

পার্বতীপুরে নির্মিত হচ্ছে রেলওয়ের দ্বিতীয় লোকোমোটিভ কারখানা, বাড়বে সক্ষমতা ও কর্মসংস্থান

দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুরের পার্বতীপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে আরও একটি অত্যাধুনিক লোকোমোটিভ কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইতোমধ্যে প্রকল্পটির স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকার খালি জায়গায় এটি নির্মিত হবে। সেই সাথে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্মিত হবে অত্যাধুনিক আবাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন এই কারখানা চালু হলে দেশে লোকোমোটিভের ভারী মেরামত (ওভারহোলিং) সক্ষমতা উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা রেল যোগাযোগকে আরও নিরাপদ ও নির্বিঘ্ন করবে।

বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ এই কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি ১৯৯২ ইং সালে পার্বতীপুরে প্রতিষ্ঠিত হয়। এই কারখানায় বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ উভয় ধরনের লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ ও ভারী মেরামত কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মোট ৩০৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে, ইঞ্জিনগুলোর প্রত্যেকটিকে প্রতি ছয় বছর অন্তর অন্তত ওভারহোলিং করা প্রয়োজন। 

সেই হিসেবে বছরে প্রায় ৫১টি লোকোমোটিভের ওভারহোলিং দরকার হলেও বিদ্যমান কারখানায় বছরে মাত্র ২১টি লোকোমোটিভ মেরামত করা সম্ভব হচ্ছে। ফলে অর্ধেকের বেশি লোকোমোটিভ নিয়মিত ওভারহোলিংয়ের বাইরে থেকে যাচ্ছে, যা রেল চলাচলে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি করছে।

এই বাস্তবতায় কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে দ্বিতীয় লোকোমোটিভ কারখানা স্থাপনের উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন কারখানাটির বার্ষিক ওভারহোলিং সক্ষমতা ধরা হয়েছে ৩০টি লোকোমোটিভ। এতে বিদ্যমান ঘাটতি অনেকাংশে পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

কারখানার কর্মরত প্রকৌশলী ও শ্রমিকরা বলেছেন, নতুন ইউনিট চালু হলে শুধু রেলওয়ের সক্ষমতাই বাড়বে না বরং নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। এতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। লোকোমোটিভ সংকট কমে গেলে ট্রেন চলাচল আরও নিয়মিত ও গতিশীল হবে।

লোকোমোটিভ কারখানার কর্মব্যবস্থাপক (উৎপাদন) আশীষ কুমার মন্ডল বলেন,নতুন কারখানা চালু হলে লোকোমোটিভ ওভারহোলিংয়ের ক্ষেত্রে আর কোনো ঘাটতি থাকবে না। এতে রেলওয়ের ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ  কারখানার প্রধান নির্বাহী (সিইএক্স) শেখ হাসানুজ্জামান বলেছেন,প্রয়োজনীয় বাজেট বরাদ্দ,দক্ষ জনবল নিয়োগ এবং সরকারের সার্বিক সহযোগিতা পাওয়া গেলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী লোকোমোটিভ মেরামত ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ে পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আসবে এবং অতিরিক্ত ট্রেন পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে,প্রায় ২৫ একর জমির ওপর নতুন এই লোকোমোটিভ কারখানা স্থাপন করা হবে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। নতুন কারখানায় আনুমানিক ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের রেলখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মোঃ রফিকুল ইসলাম বলেন,কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে দ্বিতীয় লোকোমোটিভ কারখানা নির্মানের প্রাথমিক পর্যায়ের কাজ সমাপ্তির পথে ডিপিপি অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই কারখানা নির্মান কাজ শুরু হবে।





  বিষয়:   পার্বতীপুর লোকোমোটিভ কারখানা  বাংলাদেশ রেলওয়ে  নতুন লোকোমোটিভ কারখানা  রেলওয়ে উন্নয়ন  বাংলাদেশ রেলওয়ে খবর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy