বারহাট্টায় অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. আনোয়ারুল হক এমপি

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের অসুস্থ্য ২ বছরের শিশু বেলাল ও তার দৃষ্টি প্রতিবন্ধী পিতা

2026-04-09T17:22:16+00:00
2026-04-09T17:22:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বারহাট্টায় অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. আনোয়ারুল হক এমপি
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৯৯)
অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি
X

অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের অসুস্থ্য ২ বছরের শিশু বেলাল ও তার দৃষ্টি প্রতিবন্ধী পিতা জুলহাস মিয়াকে বৃহস্পতিবার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

জানা গেছে, বারহাট্টা উপজেলা জাসাসের সদস্য সচিব অলি উল্লাহ রায়হানের মাধ্যমে আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের অসুস্থ্য ২ বছরের শিশু বেলাল ও তার দৃষ্টি প্রতিবন্ধী পিতা জুলহাস মিয়ার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করেন মানবিক জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। 

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, মানুষ মানুষের জন্য। আমরা স্বস্ত্রীক নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন করে এলাকায় অসুস্থ্যদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে যাচ্ছি। নির্বাচনের আগে সাধারন ভোরটারদের কাছে দেয়া প্রতিটি ওয়াদা আমি পুরণের চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী সকলের চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে দৃঢ প্রতিজ্ঞ। 

বারহাট্রা উপজেলা জাসাসের সদস্য সচিব অলি উল্লাহ রায়হান ওই পরিবরটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার উদ্যোগ নিয়েছেন।    





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy