মহাখালীতে অটোরিক্সা ছিনতাই প্রতিরোধ, তিন ডাকাত আটক আনসারের অভিযানে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালীতে ভোররাতে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করেছে বাংলাদেশ আনসার। অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিক্সাসহ তিন ডাকাতকে আটক করা হয়।

2026-04-11T10:44:44+00:00
2026-04-11T10:44:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে অটোরিক্সা ছিনতাই প্রতিরোধে আনসারের তৎপরতায় ৩ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ এএম   (ভিজিট : ৩৭)
উদ্ধার করা অটোরিক্সা ও সরঞ্জাম
X

উদ্ধার করা অটোরিক্সা ও সরঞ্জাম

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত বাংলাদেশ আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে একটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে। দ্রুত ধাওয়া ও কৌশলগত অভিযানে ছিনতাইকৃত অটোরিক্সাসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়, যা নগর নিরাপত্তা নিশ্চিতকরণে আনসারের পেশাদারিত্ব ও সতর্কতার উজ্জ্বল দৃষ্টান্ত।

শুক্রবার ভোররাত আনুমানিক ৪টা ১৫মিনিটে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল আনসার ক্যাম্প, মহাখালী, ঢাকার আনসার সদস্যরা নিয়মিত টহল ডিউটি পালনকালে এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিক্সা ছিনতাই করে ড্রাইভার ও দুইজন যাত্রী সেজে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসারের এপিসির নেতৃত্বে সদস্যরা ধাওয়া করে অটোরিক্সাসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেন।

আটককৃত ব্যক্তিবর্গ হলেন- মোঃ রিয়াজুল ইসলাম (২৭), পিতা: নিজামুদ্দিন, গ্রাম: পাইকেরচর, ডাকঘর: পাইকেরচর, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া; মোঃ রাজু মিয়া (২০), পিতা: মৃত নজরুল ইসলাম, গ্রাম: হোলদিয়া, ডাকঘর: গৌরীপুর, উপজেলা: গৌরীপুর, জেলা: ময়মনসিংহ; এবং মোঃ রাজন মিয়া (৩০), পিতা: মোঃ অহিদুল ইসলাম, গ্রাম: সরিষাবাড়ি, ডাকঘর: সরিষাবাড়ি, উপজেলা: সরিষাবাড়ি, জেলা: জামালপুর।

অভিযানে ১টি অটোরিক্সা, ২টি ছুরি এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন- এপিসি মোঃ আমিনুল ইসলাম, আনসার মোঃ আব্দুল জলিল, আনসার মোঃ কামরান এবং আনসার মোঃ অহিদুজ্জামান।

পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিক্সাটি মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত তিনজনকে বনানী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সফল অভিযানের মাধ্যমে প্রতীয়মান হয় যে, নিয়মিত টহল, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং পেশাদার দক্ষতার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানগর এলাকায় আনসারের এমন সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।




  বিষয়:   ঢাকা  মহাখালী  ছিনতাই  আনসার  ডাকাত  আইনশৃঙ্খলা  অপরাধ সংবাদ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy