ইরান যুদ্ধ নিয়ে বিকল্প পরিকল্পনা নেই: ট্রাম্পের মন্তব্যে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শেষ করতে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন তিনি।

2026-04-11T12:11:17+00:00
2026-04-11T12:11:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্টকে কী বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ১৬০)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ করতে ‘বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।

এ সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে শুভকামনা জানিয়েছি।’

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই আলোচনা এখানেই শেষ নাকি সামনে আরও চলবে, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। বিকল্প পরিকল্পনার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এর কোনো প্রয়োজন নেই।’

আরেকজন সাংবাদিক জানতে চান, তাঁর দৃষ্টিতে ইরানের সঙ্গে এই চুক্তি কেমন হবে। জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র নয়। তবে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে। ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। আমরা খুব শিগগির এটি খুলে দেব।’

প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর ওপর ইরান শুল্ক আরোপ করতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তা হতে দেব না।’




  বিষয়:   ট্রাম্প ইরান মন্তব্য  হরমুজ প্রণালী  যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ  ইসলামাবাদ আলোচনা  পারমাণবিক চুক্তি ২০২৬  মধ্যপ্রাচ্য রাজনীতি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy