রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে রামগতিতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন

2026-04-11T19:52:27+00:00
2026-04-11T19:52:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৫৯)
রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
X

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

লক্ষ্মীপুরে রামগতিতে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (১১এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। 

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে মোট ১৩টি স্টল বসিয়ে প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের উদ্ভাবনী পদর্শন করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বিজ্ঞান প্রযুক্তির সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করেন। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিসপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। 

যে সব শিক্ষা প্রতিষ্ঠান মেলায় স্টল বরাদ্দ পেয়ে প্রদর্শনীতে অংশ নেন তারা হচ্ছে আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ, তোহফা ই আইউব মহিলা কলেজ, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসা, আলেকজান্ডার কামিল মাদ্রাসা, রামগতি সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ,চর বাদাম রাস্তার হাট মাজাহারুল উলুম আলিম মাদ্রাসা,চর আব্দুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, চর পোড়াগাছা আস-সালাম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, চর মেহের আজিজিয়া উচ্চ বিদ্যালয়, চর সেকেন্দর শফিক একাডেমী, সেবা গ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

উদ্বোধন শেষে ইউএনও স্টল গুলো ঘুরে দেখেন এবং ছাত্র-ছাত্রীদেরপ্রযুক্তিগত প্রতিভা সম্পর্কে ধারণা শোনেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আইসিটি অফিসার বেঞ্জির আহমেদ, উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ জামাল উদ্দিন, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীরা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy