উল্লাপাড়ায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (১২

2026-04-12T16:38:06+00:00
2026-04-12T16:38:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উল্লাপাড়ায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১২১)
হাম আক্রান্ত শিশুর মৃত্যু
X

হাম আক্রান্ত শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালিহা উপজেলার বাঙালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে মালিহাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তার শরীরে হাম রোগ শনাক্ত করেন। এরপর থেকে সিসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহতের ফুপি উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, মালিহা তার বড় ভাইয়ের মেয়ে। হাম আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy