সোনাতলায় অভাবের তাড়নায় বিষপানে কিশোরীর আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সোনাতলায় পারিবারিক কলহ ও অভাব-অনটনের কষ্ট সইতে না পেরে বিষাক্ত পদার্থ পান করে রুমানা খাতুন (১৩) নামে

2026-04-12T16:47:46+00:00
2026-04-12T16:47:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সোনাতলায় অভাবের তাড়নায় বিষপানে কিশোরীর আত্মহত্যা
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১৬৫)
সোনাতলা থানা
X

সোনাতলা থানা

বগুড়ার সোনাতলায় পারিবারিক কলহ ও অভাব-অনটনের কষ্ট সইতে না পেরে বিষাক্ত পদার্থ পান করে রুমানা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

জানা যায়, উপজেলার পূর্ব তেকানী গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ও নাছিমা বেগমের মেয়ে রুমানা খাতুন গত ১১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সবার অগোচরে নিজ বাবার বাড়ির শয়নঘরে ঘাস মারা বিষাক্ত তরল পদার্থ পান করে। পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে তিন বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে অভাব-অনটন ও পারিবারিক অবহেলায় মানসিকভাবে ভেঙে পড়েছিল রুমানা—এমনটাই জানিয়েছে স্থানীয়রা।

বিষপানের কিছুক্ষণ পরই রুমানা অসুস্থ হয়ে বমি করতে থাকে এবং ছটফট করতে শুরু করে। পরে স্বজনরা দ্রুত তাকে ব্যাটারিচালিত ভ্যানে করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং রাত সাড়ে ৮টার দিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল ভোর ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম রেজা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোনাতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এমন একটি করুণ ঘটনায় এলাকাজুড়ে শোক নেমে এসেছে। স্থানীয়দের মতে, পারিবারিক অস্থিরতা ও আর্থিক সংকটের কারণে একটি নিষ্পাপ প্রাণ এভাবে ঝরে পড়া সমাজের জন্য বড় ধরনের সতর্কবার্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy