রাজবাড়ীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে বীর

2026-04-12T16:51:08+00:00
2026-04-12T16:51:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৫৭)
ইউনিয়ন ভূমি অফিসে চুরি
X

ইউনিয়ন ভূমি অফিসে চুরি

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন এই ভূমি  অফিসের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে  তালা ভেঙেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রবিবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

উজানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনসার আলী জানান, সকালে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি দেখেন, অফিসের মূল দরজা ভেতর থেকে আটকানো এবং জানালার গ্রিল ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, নথিপত্রের রুমের তালা ভাঙা এবং দুটি আলমারির ড্রয়ার খোলা। অফিসের বিভিন্ন নথিপত্র মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে ।

তিনি ধারণা করছেন, রাতের অন্ধকারে অফিসের সীমানা প্রাচীর টপকে দুর্বৃত্তরা সুকৌশলে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তিনি আরও জানান, অফিস থেকে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা মালামাল খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

যাচাই-বাছাই শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন জমা দেওয়া হবে এবং গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy