প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম (ভিজিট : ৫০)

X
শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন
মেহেরপুরের গাংনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন ও অবসর সুবিধা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে গাংনীর বাঁশবাড়িয়াতে শিক্ষক সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক , সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাবেক সদস্য জালালুদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন।