কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর মতবিনিময়

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ায় উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে

2026-04-12T19:37:00+00:00
2026-04-12T19:37:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর মতবিনিময়
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২১৫)
আরডিএ ও রাকাব এর মতবিনিময়
X

আরডিএ ও রাকাব এর মতবিনিময়

প্রধানমন্ত্রী ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ায় উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় এই সভা সম্পন্ন হয়।

সভায় কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং কৃষি ঋণের সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

আরডিএ বগুড়ার মহাপরিচালক এবং কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ডক্টর মোঃ আব্দুল মজিদ প্রামানিক-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা।

সভায় আরডিএ মহাপরিচালক বলেন, ‘কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আরডিএ-র গবেষণা ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান এই কার্ডের সঠিক ব্যবহারে কৃষকদের দক্ষ করে তুলবে। এর মাধ্যমে কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।’

রাকাব-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা তার বক্তব্যে বলেন, ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সবসময় কৃষকদের কল্যাণে কাজ করে। কৃষক কার্ডের মাধ্যমে ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা দ্রুততম সময়ে আর্থিক সুবিধা পাবেন। এর ফলে স্মার্ট কৃষি বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে।’

মতবিনিময় সভায় কৃষক কার্ড বিতরণের ডাটাবেজ যাচাই, সহজ শর্তে ঋণ বিতরণ এবং প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তুলতে আরডিএ ও রাকাব-এর যৌথ তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে রাকাব অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক (ডিজিএম) মোঃ জিয়া উদ্দিন আকবর, ডিজিএম মোঃ বেলাল হোসেন, ডিজিএম মোঃ আনিছুর রহমান, ডিজিএম মোঃ রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আরডিএ এবং রাকাব-এর এই সমন্বিত উদ্যোগ দেশের কৃষি খাতে আমূল পরিবর্তন আনবে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy