প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম (ভিজিট : ৫৭)

X
অস্ত্র ও কার্তুজ
পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ অস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সংস্থাটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।
এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) ও সিপিএসসি (লালবাগ ক্যাম্প) এর একটি যৌথ দল, র্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলভার এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আলী রোহান রাকা (২১), পিতা: মো. আবুল কালাম আজাদ, সাং- হাড়িবাড়ীয়া। মো. আকাশ প্রামানিক (২২), পিতা: মৃত আজিজুল প্রামাণিক। আব্দুস সালাম ঠান্ডু (৫২), পিতা: হোসেন প্রামাণিক। মো. সিরাজুল ইসলাম (৩০), পিতা: আব্দুল কাদের। (সকলের ঠিকানা: বিলভেদুড়িয়া, পাবনা সদর, পাবনা)।
র্যাব বলছে, এ অভিযান তাদের ধারাবাহিক গোয়েন্দা কার্যক্রম, দ্রুত পদক্ষেপ ও পেশাদার দক্ষতার প্রমাণ। অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।