শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলায় ভয়ভীতি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

2026-04-13T11:02:48+00:00
2026-04-13T11:06:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামলী হাসপাতালে চাঁদাবাজি মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ১১:০৬ এএম  (ভিজিট : ১১৫)
X

রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসা বিশেষজ্ঞ কামরুল ইসলামের মালিকানাধীন সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। তবে গ্রেপ্তার হওয়া আরও ছয়জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে এই ঘটনায় জড়িত অভিযোগে মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন- মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সিকেডি হাসপাতাল চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

অভিযোগে আরও বলা হয়, ১০ এপ্রিল সকালে শ্যামলীর ৩ নম্বর রোডে হাসপাতাল সংশ্লিষ্ট এক ব্যক্তির বাসার সামনে গিয়ে চাঁদার টাকা দাবি করে আসামিরা। টাকা না দিলে ক্ষতির হুমকিও দেওয়া হয়।

পরবর্তীতে তারা একত্রিত হয়ে ৫০-৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, স্লোগান দেয় এবং পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




  বিষয়:   ঢাকা  শ্যামলী  চাঁদাবাজি  র‍্যাব  হাসপাতাল  যুবদল  অপরাধ  বাংলাদেশ সংবাদ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy