এক বছরে ১৬৩৯ জনকে ফাঁসি দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত বছর অর্থাৎ ২০২৫ সালে অন্তত ১ হাজার ৬৩৯ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান, যা ১৯৮৯ সালের পর

2026-04-13T11:53:07+00:00
2026-04-13T11:53:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক বছরে ১৬৩৯ জনকে ফাঁসি দিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ৭৮)
X

গত বছর অর্থাৎ ২০২৫ সালে অন্তত ১ হাজার ৬৩৯ জনের ফাঁসি কার্যকর করেছে ইরান, যা ১৯৮৯ সালের পর সর্বোচ্চ। দুটি বেসরকারি সংস্থার (এনজিও) বরাতে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

নরওয়ে-ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ এবং প্যারিস-ভিত্তিক ‘টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি’ যৌথভাবে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ এপ্রিল)  প্রকাশিত এক প্রতিবেদনে এনজিওগুলো সতর্ক করে বলেছে, জানুয়ারির বিক্ষোভ এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর দেশটি আরও বেশি হারে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার তুলনায় ২০২৫ সালে এই সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। নিহতদের মধ্যে ৪৮ জন নারীও রয়েছেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র যদি বর্তমান সংকট থেকে টিকে যায়, তাহলে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড আরও ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy