চিকিৎসকের কাছে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

বুলেটিন ডেস্ক

রাজধানী

ঢাকার শ্যামলীতে মানবিক কিডনি চিকিৎসকের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

2026-04-13T11:52:49+00:00
2026-04-13T11:52:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিকিৎসকের কাছে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ৪৯)
চিকিৎসকের কাছে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭
X

চিকিৎসকের কাছে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

রাজধানীর শ্যামলীতে আলোচিত মানবিক কিডনি চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের ‘সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজ' (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলানগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে ডা. কামরুল ইলসামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতেই একাধিক সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।

পরে রাতেই চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ সময় তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।




  বিষয়:   মঈন উদ্দিন  সিকেডি হাসপাতাল  শ্যামলী খবর  র‍্যাব  চাঁদাবাজি মামলা  ঢাকা অপরাধ  বাংলাদেশ সংবাদ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy