ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক

প্রবাস

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

2026-04-13T14:11:58+00:00
2026-04-13T14:11:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ৪৪)
ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
X

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহায়তা জোরদারের লক্ষ্যে ফ্রান্সে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সংগঠন ‘আসোসিয়াসিয়োঁ দে জেল্যু ফ্রঁসেজ দোরিজিন বাংলাদেশ’ (বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি জনপ্রতিনিধিদের সংগঠন)। 

রোববার (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।

২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি শক্তিশালী, নির্ভরযোগ্য এবং প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো প্রশাসনিক পর্যায়ে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং একটি সংগঠিত কমিউনিটি কাঠামো গড়ে তোলা।

নবগঠিত সংগঠনের নেতৃত্বে রয়েছেন সভাপতি কৌশিক রাব্বানী (সেইন্ট ডেনিস), সেক্রেটারি নাহিদুল মোহাম্মদ (সেইন্ট ডেনিস), সহ-সভাপতি জুবায়েদ আহমেদ (ইভরি সুর সেইন) এবং ট্রেজারার তানিয়া তুনু (গার্ঝ-লে-গোনেস)।

সংগঠনের সভাপতি কৌশিক রাব্বানী বলেন, ‘ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সর্বপ্রকার প্রশাস সহায়তা প্রদান, তাদের অধিকার সংরক্ষণ এবং ফরাসি সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে। আমরা চাই, এই প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ও কার্যকর প্রতিনিধিত্বকারী শক্তিতে পরিণত হোক।’

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরাও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন। এতে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেও সংগঠনটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।




  বিষয়:   ফ্রান্স বাংলাদেশি সংগঠন  প্রবাসী বাংলাদেশি  কৌশিক রাব্বানী  বাংলাদেশি কাউন্সিলর ফ্রান্স  অভিবাসী অধিকার  ইউরোপ বাংলাদেশি কমিউনিটি 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy