মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক

2026-04-13T15:45:40+00:00
2026-04-13T15:45:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৩৫)
মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
X

মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে এবং মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন, শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে তোমরা ভবিষ্যতে দেশকে আরও উন্নত করতে পারবে।”

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy