রায়পুর পৌরসভার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রায়পুর পৌরসভার উদ্যোগে মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে জরিপকৃত প্রতিবেদন উপস্থাপনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনব্যাপী পৌরসভা সম্মেলন কক্ষে

2026-04-13T16:40:23+00:00
2026-04-13T16:40:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুর পৌরসভার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৬২)
রায়পুর পৌরসভার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
X

রায়পুর পৌরসভার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রায়পুর পৌরসভার উদ্যোগে মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে জরিপকৃত প্রতিবেদন উপস্থাপনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দিনব্যাপী পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় উদ্বোধন করেন পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা, প্রকল্পের নগর পরিকল্পনাবিদ আক্তার হোসেন চৌধুরী, আল মুস্তাকিন অপূর্ব,সহকারী নগর পরিকল্পনাবিদ ওয়ালীউল্লাহ রিমন ও সাজ্জাদুল করিম , সাংবাদিক ও পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় রায়পুর পৌরসভার আওতাধীন এলাকার ভূ-প্রকৃতি, জনসংখ্যা, অবকাঠামো, সেবা সুবিধা, পানিনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান ও কারিগরি টিমের সদস্যরা।

কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা তথ্যভিত্তিক মতামত ও পরামর্শ প্রদান করেন, যা মহাপরিকল্পনার চূড়ান্ত অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন প্রকল্প সংশ্লিষ্টরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy