দুর্নীতিবাজদের নিয়ে আমি রাজনীতি করব না: এমপি রেজাউল ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এস.এম. রেজাউল ইসলাম রেজু বলেছেন, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সমাজে খারাপ হিসেবে চিহ্নিত,

2026-04-13T19:53:41+00:00
2026-04-13T19:53:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্নীতিবাজদের নিয়ে আমি রাজনীতি করব না: এমপি রেজাউল ইসলাম
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৩৪২)
এমপি রেজাউল ইসলাম
X

এমপি রেজাউল ইসলাম

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এস.এম. রেজাউল ইসলাম রেজু বলেছেন, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সমাজে খারাপ হিসেবে চিহ্নিত, যারা মাদক ব্যবসা, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডে জড়িত তাদের দলে কোন স্থান দেওয়া হবে না। তাদেরকে নিয়ে আমি রাজনীতি করবো না এবং তারা আমার কাছে আসবেন না।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাণীনগর উপজেলা বিএনপি আয়োজিত অডিটোরিয়ামে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবারি ও ভূমিদস্যুদের ঠাঁই (জায়গা) বিএনপিতে হবে না। দলের নাম ভাঙিয়ে এলাকায় কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

এমপি আরও বলেন, বিএনপি দেশের জনগনের জন্য কাজ করে। ভোটের আগে জনগনকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনারা দলের পরিচয় দিয়ে দেশে, সমাজে সম্মানিত হচ্ছেন, সুতরাং যদি কারো মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজী-ধান্দাবাজীর মতলব থাকে তাহলে এখনই দল থেকে বের হয়ে যান। আমি রাণীনগর ও আত্রাই উপজেলায় সৎ নিষ্ঠাবান, ত্যাগী নেতাকর্মী ও ভালো মানুষদের নিয়েই রাজনীতি করবো এবং তাদেরই নেতৃত্বে নিয়ে আসতে চাই।

উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসারব হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু, একেএম জাকির হোসেন, রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ন সম্পাদক এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy