শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে

2026-04-15T15:12:33+00:00
2026-04-15T15:12:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ২৭)
X

শেরপুরের শ্রীবরদীতে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদুননবী ফজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউল হক, মালেকুননেসা হাজরত আলী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ রহুল আমিন বাবুল, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব এবং সহকারী শিক্ষক জাকির হোসেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সাজু মিয়া, উর্মি তালুকদার, ইসরাত জাহান হ্যাপী, সাদিয়া আক্তার বক্তব্য দেন। এছাড়া দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা সাথী, নবম শ্রেণির শিক্ষার্থী শিফাত আল হামজা ও নুরানি নুসরাত প্রমুখ অংশগ্রহণ করেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে আগামী ১৬ এপ্রিল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy