শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, ৩ ঘন্টার মধ্যে ঘাতক গ্রেফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।বুধবার

2026-04-15T17:17:53+00:00
2026-04-15T17:27:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন, ৩ ঘন্টার মধ্যে ঘাতক গ্রেফতার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৫:২৭ পিএম  (ভিজিট : ১৩০)
ঘাতক মশিকুর
X

ঘাতক মশিকুর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত এবং বড় ভাই গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই এলাকার গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিকুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মশিকুর তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত মশিকুর পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে পুলিশ ঝটিকা অভিযান শুরু করে। 

এ ঘটনায় শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঝটিকা অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ৩ ঘন্টার মধ্যে উপজেলার কালাপুর পাহাড়ি এলাকা থেকে ঘাতক মশিকুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy