সালথায় সাজাপ্রাপ্ত আসামী আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত

2026-04-15T17:41:40+00:00
2026-04-15T17:41:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালথায় সাজাপ্রাপ্ত আসামী আটক
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৪৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত তারেক মোল্লা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক মোল্লার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার পুলিশের  একটি দল তার নিজ এলাকা নকুলহাটিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন,  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy