মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে অন্তত ৮টি পাহাড় কাটার খবরে গত ৯ এপ্রিল তদন্ত

2026-04-15T17:47:20+00:00
2026-04-15T17:47:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়িতে পাহাড় কাটা পরিদর্শনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১০০)
পাহাড় কাটা পরিদর্শনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
X

পাহাড় কাটা পরিদর্শনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে অন্তত ৮টি পাহাড় কাটার খবরে গত ৯ এপ্রিল তদন্ত কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সরেজমিনে এসব পাহাড় কাটার স্থান পরিদর্শন করেছেন তদন্ত কমিটি।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় বিভিন্ন পাহাড় কাটা পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন, সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উল্লেখিত স্থানে অবৈধভাবে পাহাড় কাটার সত্যতা পায় তদন্ত কমিটি।

কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন বলেন, এসব পাহাড় কাটার বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনী পদক্ষেপ নিয়েছে। যারাই পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ৯ এপ্রিল সকালে সচিবালয়ের সভাকক্ষে ‘পাহাড় ও টিলা কাটা বন্ধে করণীয় নিরূপণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটার বিষয় খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy