প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম (ভিজিট : ১৯৯)

X
বহুতল ভবনে আগুন
বনানীতে একটি ১১ তলা ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনওয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর ভবনে আগুন লাগার খবর পান তারা।
“সন্ধ্যা পৌনে ৭টায় বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।