দেবিদ্বারে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

দেবিদ্বার প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে কাভার্ড ভ্যান-সিএনজির মুখামুখি সংঘর্ষে রৌশনআরা বেগম (৩২) ও ইয়ামিন (৬) নামের মা-ছেলের ঘটনাস্থলেই নিহত হয়েছে।

2026-04-15T21:52:56+00:00
2026-04-15T21:52:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত
দেবিদ্বার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৮১)
মা-ছেলে নিহত
X

মা-ছেলে নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে কাভার্ড ভ্যান-সিএনজির মুখামুখি সংঘর্ষে রৌশনআরা বেগম (৩২) ও ইয়ামিন (৬) নামের মা-ছেলের ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আরো দুইজন গুরুতর আহত হয়েছে। বুধবার বিকাল ৩ ঘটিকায় পৌর এলাকার বারেরা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার শহরে আত্বীয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিক্স কে পেছন দিকে থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় রৌশনআরা বেগম ও তার ছেলে ইয়ামিন। নিহতরা হলেন জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের গাজীর হাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী ও ছেলে। এ সময় নিহত রৌশনআরা বেগম পিতা তাজুল ইসলাম ও মাতা মনোয়ারা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং গাড়ীগুলোকে আটক করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy