শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে ভায়াডাঙ্গা বুদ্ধি

2026-04-16T15:14:48+00:00
2026-04-16T15:14:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ৫১)
শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
X

শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। 

এসময় তিনি সর্বদা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

বকচর কন্টিপাড়া দারুস সালাম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বাঙলি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক নয়ন, প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy