সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন কবি বীরেন মুখার্জী

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

মাগুরার ঐতিহ্যবাহী ‘স্বর্ণ পাঠাগার পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠান সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে।গত মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানে

2026-04-16T17:20:12+00:00
2026-04-17T15:41:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন কবি বীরেন মুখার্জী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৩:৪১ পিএম  (ভিজিট : ১০২)
ঐতিহ্যবাহী ‘স্বর্ণ পাঠাগার পদক’ প্রদান অনুষ্ঠান
X

ঐতিহ্যবাহী ‘স্বর্ণ পাঠাগার পদক’ প্রদান অনুষ্ঠান

মাগুরার ঐতিহ্যবাহী ‘স্বর্ণ পাঠাগার পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠান সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। 

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানে সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৯০ দশকের কবি ও সাংবাদিক বীরেন মুখার্জী এবং কর্মজীবনে সততার স্বীকৃতিস্বরূপ মো. আলী কদরের হাতে পদক তুলে দেওয়া হয়। 

পদক কমিটির সভাপতি নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বলরাম মল্লিক, নাজমীন নাহার, গবেষক শ্রী ইন্দ্রনীল ও সাংবাদিক বিশ্বজিৎ বসু। 
বীরেন মুখার্জীর হাতে পদক তুলে দিচ্ছেন সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক শিক্ষক বলরাম মল্লিক

বীরেন মুখার্জীর হাতে পদক তুলে দিচ্ছেন সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক শিক্ষক বলরাম মল্লিক

সংগঠনের সভাপতি স্বপন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশিত হয়। 

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে প্রতি বছর গুণীজনদের এ পদক দিয়ে আসছে পাঠাগার কর্তৃপক্ষ। এবারের আয়োজনে শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত থেকে গুণীজনদের এই সম্মাননাকে সাধুবাদ জানান।





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy