সুন্দরবনে অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, উদ্ধার অস্ত্র-গুলি

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট

2026-04-17T22:06:39+00:00
2026-04-17T22:06:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, উদ্ধার অস্ত্র-গুলি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:০৬ পিএম   (ভিজিট : ৩৮)
দয়াল বাহিনীর সদস্য আটক
X

দয়াল বাহিনীর সদস্য আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় উদ্ধার করা হয়েছে দুটি একনালা বন্দুক ও ৯ রাউন্ড গুলি।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা। এসময় ডাকাত দলটি দস্যুতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

অভিযানের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত বনের ভেতরে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে তরিকুল (৩৫) নামে দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই বাহিনীর সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটককৃত তরিকুলের কাছ থেকে দুটি একনালা বন্দুক ও ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বর্তমানে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy