পাবনায় বিশ্ব পানি দিবস পালন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পানি অধিকার মানে খাদ্য অধিকার, পানি অধিকার মানে জীবিকার অধিকার শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব পানি দিবস পালন

2026-04-18T12:10:52+00:00
2026-04-18T12:10:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনায় বিশ্ব পানি দিবস পালন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ৫৪)
বিশ্ব পানি দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত
X

বিশ্ব পানি দিবস উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত

"পানি অধিকার মানে খাদ্য অধিকার, পানি অধিকার মানে জীবিকার অধিকার" শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পাবনায় বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১০ টায় স্থানীয় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এএলআরডি'র সহযোগিতায় পাবনা মিডিয়া সেন্টার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনার শুরুতেই দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন এমএসএফ'র পাবনা ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস কর্মকর্তা কামাল আহমেদ সিদ্দিকী। 

সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো: নাজমুল হোসেন, দীপ্ত টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা কলেজের প্রভাষক তানজিদা আক্তার ইতি, প্রভাষক শারমিন শাপলা, প্রভাষক জেসমিন আরা, ওয়াইডব্লিউসিএ'র সম্পাদক হেনা গোস্বামী, প্রোগ্রাম কমিউনিটি অর্গানাইজার চামেলী রিতা কস্তা, শিক্ষক আশরাফ আলী, শিক্ষক রুনা পারভীন প্রমুখ। 

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান পরিচালনা ছিলেন এমএসএফ এম্পারহার প্রজেক্টের উপজেলা ফ্যাসিলেটর জাহাঙ্গীর আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy