মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নিহত

বুলেটিন ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ায়সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স ৪২ বছর

2026-04-18T19:17:33+00:00
2026-04-18T19:17:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নিহত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৪৯)
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নিহত
X

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই কর্মী নিজের হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় প্রথমে একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়।

পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল তার ওপর চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী ও দুই স্থানীয় তরুণ সামান্য আহত হয়েছেন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় বিষয়টি তদন্তাধীন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে তথ্য দিতে আহ্বান জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy