কালিহাতীতে ট্রাকের ধাক্কায় ২ নির্মাণ শ্রমিক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের

2026-04-19T12:31:36+00:00
2026-04-19T12:31:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় ২ নির্মাণ শ্রমিক নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৪৪)
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় ২ নির্মাণ শ্রমিক নিহত
X

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় ২ নির্মাণ শ্রমিক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার  (১৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে -যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার  হাসু (২০) এবং একই জেলার আশরাফ আলী (৩০)। হতাহতসহ ১৯ জন শ্রমিক এই এলাকায় সড়কে উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy