শ্যামনগরে জেলি পুশ করে চিংড়ি বিক্রি, ধরা খেল ব্যবসায়ী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ মাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

2026-04-19T12:34:33+00:00
2026-04-19T12:34:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে জেলি পুশ করে চিংড়ি বিক্রি, ধরা খেল ব্যবসায়ী
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১২৩)
শ্যামনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা।
X

শ্যামনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে জব্দকৃত প্রায় ৮০ কেজি চিংড়ী মাছ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নুরনগর ইউপির রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, শ্যামনগর থানা পুলিশ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ভ্রাম্যমান আদালতে মাছ ব্যবসায়ী একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য অফিস সুত্রে প্রকাশ জরিমানাকৃত ব্যক্তি ওজন বৃদ্ধির জন্য চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশ করছেন এটি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর অভিযান চালিয়ে হাতে নাতে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে। এবং জব্দকৃত প্রায় ৮০ কেজি চিংড়ী জনসম্মুখে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন, খাদ্যে ভেজাল মিশ্রণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এধরনের ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






  বিষয়:   শ্যামনগর  সাতক্ষীরা  চিংড়ি জেলি পুশ  ভ্রাম্যমাণ আদালত  মাছে ভেজাল  জরিমানা  খাদ্য নিরাপত্তা  Bangladesh food safety  shrimp fraud 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy