
সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামীসহ আটক- ২
বগুড়ার সারিয়াকান্দিতে যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক কে মারপিটের ঘটনা মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি আমিরুল ইসলাম কে গ্রেফতার করেছে, থানা পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানাযায়, চলতি বছরের গত (২৪ শে মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে কুতুবপুর ইউনিয়ন যুবদলের ১নং সদস্য ও ততকালীন হাটের ইজারাদার ও সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকে পুর্ব শত্রুতার জেরে হামলা ও মারপিট করে কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রদের সহযোগিতায় সেখান থেকে উদ্ধার হয়ে তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নেন।
চিকিৎসা শেষে পহেলা এপ্রিল সারিয়াকান্দি থানায় হাজির হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় সবাই পলাতক ছিলো। গতকাল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি বড় কুতুবপুর গ্রামের মোগলা সাকিদারের ছেলে আমিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে।
এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি আমিরুল ইসলাম এবং কুপতলা গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে মাদক ব্যবসায়ী সজীব মিয়াকে ১১০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। তাদের উভয়কে আদালতের প্রেরণ করা হয়েছে।