৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করা ২ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশে বিপুল পরিমাণ ভোজ্যতেল (সয়াবিন) মজুত রাখার অভিযোগে বরগুনার পাথরঘাটায়

2026-04-19T21:21:35+00:00
2026-04-19T21:21:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করা ২ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশে বিপুল পরিমাণ ভোজ্যতেল (সয়াবিন) মজুত রাখার অভিযোগে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

 ১৯ এপ্রিল বিকেল ৩টার দিকে উপজেলার কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করা হয়। উদ্ধার করা তেলের পরিমাণ প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার বলে জানানো হয়েছে।


অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রির উদ্দেশে এসব পণ্য মজুত রাখা হয়েছিল। ভোক্তা অধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ বলেন, ‘বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’

অভিযান শেষে উদ্ধার করা ভোজ্যতেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় ক্রেতারা র‌্যাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকবে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy